• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পর্তুগালে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর জন্মদিন

জুলাই 3, 2021

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ ফজলুল হক মণির বড় পুত্র এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ এর জন্মদিন উপলক্ষ্যে পর্তুগালের লিসবনে জুম্মা শেষে পর্তুগাল আওয়ামী যুবলীগ এর উদ্যোগে এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। সুন্দরবন ট্যুরিজম অফিসে আয়োজিত এই দোয়া মাহফিল আয়োজন করেছেন পর্তুগাল আওয়ামী যুবলীগ এর অন্যতম নেতা জনাব তানভীর আলম (জনি)। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি জনাব জহিরুল আলম জসিম, সাংগঠনিক সম্পাদক জনাব মো: দেলোয়ার হোসেন এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব বেলাল আহমেদ। উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন পর্তুগালে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদের ২য় খতিব ইমাম মো: জুবায়ের আহমেদ। দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া করা হয় বঙ্গবন্ধু এবং যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ ১৫আগস্ট শাহাদৎ বরণকারী সহ সকল শহীদদের জন্য। বাংলাদেশ সহ বিশ্বের সকলকে করোনা থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী যুবলীগ নেতা খন্দকার ইউনূস ফাহাদ, সাইফুল ইসলাম শামস, জুয়েল রানা প্রধান, মো: রেদওয়ান, রিয়াদ হোসেন, মো: জুবায়ের চৌধুরী ও মো: শাহজালাল সহ অন্যান্যরা। দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments