• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পর্তুগালে প্রবাস বন্ধু মহলের সংবর্ধনা

জানু. 11, 2020

পর্তুগাল লিসবন থেকে বেলাল আহমেদ: সিলেট বিয়ানীবাজার এর কৃতি সন্তান, নব্বই দশকের ছাত্র নেতা, পর্তুগাল আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম শফি সাংগঠনিক ও ব্যক্তিগত কাজে বাংলাদেশে গমন উপলক্ষে প্রবাস বন্ধু মহল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।

পর্তুগাল আওয়ামী লীগ এর সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং পর্তুগাল আওয়ামী লীগ এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব দেলোয়ার হোসেনের পরিচালনায় স্থানীয় স্পাইসি হাট্ রেস্টুরেন্টে বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি জহিরুল আলম জসিম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সম্মানিত সহ -সভাপতি আফজাল হোসেন ও মিজানুর রহমান মাসুদ।

আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, আওয়ামীলীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, কাওসার আহমেদ, বেলজিয়াম আওয়ামী লীগ এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক আরিফুল হক মিন্টো, ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনছার আলী সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments