দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়ে নৌকা প্রতীক পাওয়ার লক্ষ্যে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবুল কালাম আজাদ।সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, যুবলীগের সভাপতি রাসেল খান রিজুসহ আবুল কালাম আজাদের সমর্থকেরা উপস্থিত ছিলো।
এসময় তিনি বলেন, যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে বহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক দেন তাহলে আমি বহরপুরকে ইউনিয়নকে বালিয়াকান্দি উপজেলার মধ্যে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।এছাড়া বহরপুর ইউনিয়নে যেসকল সমস্যা আছে সেগুলোকে দ্রুতই সমাধান করবো।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নৌকা মাঝি হতে মনোনয়ন পত্র দাখিল করলেন আজাদ
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest

