• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আগস্ট 28, 2019

রাজিউল হাসান পলাশ: ধামরাইয়ে খরিপ-২ মৌসুমে ডাল জাতীয় শস্য মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments