• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, প্রধান শিক্ষককে অব্যাহতি

সেপ্টে. 2, 2022

রাজিউল হাসান পলাশ : ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের শিক্ষকদের বেতন আত্মসাৎ, প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতের টাকা মেরে দেওয়া, একাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয়করণের জন্য তদবিরের কথা বলে সহকর্মী শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান আলী হায়দারকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

শুক্রবার ০২ সেপ্টেম্বর ২০২২ যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত একটি পত্রে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের পদ হতে আলী হায়দারকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

পত্রটিতে আগামী ০৩/০৯/২০২২ শনিবার হতে আলী হায়দারকে বিদ্যালয়ে না আসার এবং বিদ্যালয়ের যে কোন ধরণের অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ০৪/০৯/২০২২ তারিখ রবিবারের মধ্যে বিদ্যালয়ের সকল কাগজপত্র সহকারী প্রধান শিক্ষিকা আকলিমা আক্তারের নিকট হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও পত্রটিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সহকারী কমিশনার ভূমি ধামরাই এর কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কমিটির নিকট বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছেন, ফারজানা আক্তার সহকারী কমিশনার ভূমি ধামরাই, আরিফুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা ধামরাই, মোঃ মাহাবুবুর রহমান সিনিয়র শিক্ষক যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments