
রাজিউল হাসান পলাশঃ শুক্রবার দুপুরে ধামরাই পৌর শহরের ধামরাই বাজার ও আইঙ্গন মোড় এবং উপজেলার কালামপুর বাজারের বিভিন্ন দোকানে, চালের আড়তে, মিলে, খুচরা বাজারে, ফার্মেসি তে বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অন্তরা হালদারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে ৭ দোকানিকে ২১০০০ টাকা জরিমানা করেছে।
অভিযানে দেখা যায়, ব্যবসায়ীরা দোকানের মূল্য তালিকা ছাড়া গ্রাহকদের কাছ থেকে ইচ্ছামতো প্রতিটি পণ্য থেকে দাম বাড়িয়ে নিচ্ছেন। এছাড়া পেঁয়াজ আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে। ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে অনেক দোকানের মালিকরা মূল্য তালিকা প্রদর্শণ ও দাম পরিবর্তন করেন।
সহকারী কমিশনার ভূমি অন্তরা হালদার বলেন, করোনাকে পুজি করে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বাজারে গিয়ে কিছু দোকানিকে হাতে নাতে ধরে অর্থদণ্ড দেয়। এ অভিযান অব্যাহত থাকবে।
ধামরাইয়ে করোনাকে পুঁজি করে পণ্যের দাম বৃদ্ধি, ৭ ব্যবসায়ীকে জরিমানা
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
