• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

জুলাই 16, 2021


ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় আ: কাদের (৪১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ: কাদের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের মনুর উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, রাতের দিকে অজ্ঞাত গাড়ি চাপায় আহত হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments