• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এবারো ঘুরবে না যশোমাধবের রথের চাকা

জুলাই 10, 2021


রাজিউল হাসান পলাশ (ধামরাই): ঢাকার ধামরাইয়ে এ বছরেও ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব পালন স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ রোধে রথযাত্রা উৎসবসহ রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রথযাত্রা উদযাপন কমিটি। তবে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে কমিটি।

গত বছরের মতই এবারো রথ যাত্রার সময়েই চলছে সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশনা। ফলে গত বছরের মত এবারো বাতিল করা হয়েছে রথটান অনুষ্ঠান। একারণে রথের সাজসজ্জার কাজও সেভাবে করা হয়নি। উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বছর প্রথমবারের মতো রথযাত্রা উৎসব বন্ধ ছিলো, ১৯৭১ সনে ৪০০ বছরের পুরোনো রথটি পুড়িয়ে দিয়েছিলো পাক হানাদার বাহিনী এ কারণে সে বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। এরপর করোনার কারণে ২০২০ ও ২০২১ এ বাতিল করা হল এই অনুষ্ঠান। শুরুর পর চলতি বছর তৃতীয়বারের মতো রথযাত্রা স্থগিত হলো বলে জানিয়েছে যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদ।

যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, আগামী ১১ জুলাই রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিলো, কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রথযাত্রা অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়নি।

তিনি আরোও বলেন, প্রায় ৪’শ বছর ধরে চলছে ধামরাইয়ের রথযাত্রা। করোনার কারণে এবছরেও সীমিত আকারে কায়েতপাড়া মন্দিরে অল্প কয়েকজনে সরকারি স্বাস্থ্যবিধি মেনে শুধু ধর্মীয় পূজা অর্চনা করা হবে। ১১ জুলাই রাতে অধিবাস পূজা হবে। আর বিকেলে প্রশাসনের নির্দেশ পেলে মাসির বাড়ি নেয়া হবে যশোমাধবকে। তবে ঐতিহ্যবাহী মেলা এবছরও বসছে না।

তিনি বলেন, আমরা ঢাকা জেলা পুলিশ, ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি এবং সে বৈঠকে সিদ্ধান্ত এবারের রথযাত্রা উৎসব এবং রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে।

উল্লেখ্য যশোমাধবের এই ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় বৃহওম ও বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব।

এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান বলেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান লকডাউনের মধ্যে সকল জমায়েত বন্ধ করা হয়েছে। একইভাবে রথযাত্রাও বাতিল করা হয়েছে। তাদেরকে মন্দিরের ভেতরেই পূজার কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments