• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে সরকারি কর্মকর্তাদের পারিবারিক মিলনমেলা

জানু. 6, 2023

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই সরকারি চাকরিজীবী সমবায় সমিতি লি. এর উদ্যোগে এই মিলনমেলার আয়োজন করা হয়।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের মহিশাষী এলাকার মোহাম্মদী গার্ডেন এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এ সময় ধামরাই সরকারি চাকরিজীবী সমবায় সমিতি লি. এর সদস্যদের ছেলেমেয়ে ও স্ত্রীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ) মো. শহিদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানে ধামরাইয়ের কৃতি সন্তানরা একত্রিত হতে পেরেছেন। এই সমিতির মাধ্যমে ধামরাইয়ের উন্নয়ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা পারেন দেশকে উন্নত করতে। আমরা যারা সরকারের বিভিন্ন পদে কাজ করছি, যদি সঠিক ও সৎভাবে নিজেদের দায়িত্ব পালন করি তাহলে দেশটা খুব দ্রুত উন্নত হবে। তাই আমরা ক্ষুদ্র থেকে এই সমিতি গড়ে তুলছি।

তিনি আরোও বলেন, আশা করছি সামনের দিনগুলোতে ধামরাইয়ের আরো যারা সরকারি কর্মকর্তা আছেন, তাদের অনেককেই আমরা আমাদের এ সমিতির সদস্য করতে পারবো এবং ধামরাইয়ে উন্নয়নের অংশীদার হতে পারবো। সবসময় আমাদের এই সমিতির মাধ্যমে আমরা মানুষের পাশে থাকবো।

জানা যায়, সরকারি চাকরিজীবী সমবায় সমিতির মাধ্যমে এলাকার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন করা হয়। করোনা ও বন্যার সময় শত শত মানুষের মাঝে ত্রাণসামগ্রী দেয়া হয়। এবার শীতের সময় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২০১২ সালে এই সমিতির যাত্রা শুরু এবং ২০১৮ সনে সমিতির নিবন্ধন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওডিসি ক্রাফট প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবুবকর সিদ্দিক খান রিপন, এশিয়ান কনজিউমার কেয়ার প্রাইভেট লিঃ এর ডাবার এর ফ্যাক্টরি ম্যানেজার নুর হোসাইন, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিস উর রহমান স্বপন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউল হাসান পলাশ, ধামরাই সরকারি চাকরিজীবী সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments