বিশেষ প্রতিবেদক: ফরিদপুরের চরভদ্রাসনে ১৮মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চোষে বেড়াচ্ছে বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। চলছে ঘরোয়া সভা ও উঠোন বৈঠক।অন্যান্য প্রার্থীর মত নির্বাচনে বিজয়ী হওয়ার আশা ও এলাকার নানা মুখী উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠ চোষে বেড়াচ্ছে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার আলী মোল্যা। তার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে চরভদ্রাসন।
উঠোন বৈঠকের পাশাপাশি ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।আনোয়ার মোল্যা চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন) এর সমর্থিত অত্যন্ত কাছের আস্থাভাজন হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।
উপজেলা আ’লীগের প্রায় ৪০বছর সাধারন সম্পাদক পদে নেতৃত্ব দান কারী বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম গঞ্জর আলী মোল্যার বড় ছেলে আনোয়ার। তিনি থানা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গীর স্থানীয় ভোটাররা আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার আলী মোল্যার নির্বাচনী প্রচারনায় উঠোন বৈঠকের আয়োজন করে।
এ সভার মধ্যেমনি হয়ে উপজেলার নানা মূখি উন্নয়ন বাস্তবায়ন করার অঙ্গীকার করে উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে আনোয়ার মোল্লা বলেন“ আমি ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন)এর মোননীত প্রার্থী। আমি শুধু একজন প্রার্থী না, আমি আপনাদের সন্তান।আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে নির্বাচনে বিজয়ে আশাবাদি আমি। উপজেলার সার্বিক উন্নয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি একটি গুরত্বপূর্ন পদ, বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন)একজন অত্যন্ত সৎ ও জনপ্রিয় ব্যাক্তি। গত ৫বছরে এই উপজেলায় তার নানা মুখী উন্নয়ন দৃশ্যমান। সেই উন্নয়নের ধারা অব্যাহত ও এমপি নিক্সন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে আনারস প্রতিককে বিজয়ী করার আহ্ববান জানিয়ে ভোট প্রার্থনা করেন আনোয়ার আলী মোল্যা”।
সদর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার,থানা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্যা,ভিপি মিজান,ভিপি কুদ্দুস,মোঃ রাসেল জামান,কাপড় ব্যাবসায়ী মোঃ শহীদুল ইসলাম মোল্যা ও সদর ইউপি সদস্য বারেক মন্ডল প্রমুখ।এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নানা বয়সী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী আনোয়ার আলী মোল্যা’র প্রচারনায় সরগরম হয়ে উঠেছে চরভদ্রাসন
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
