• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসন সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জানু. 23, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বিলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা,থানা পরিদর্শক হারুন অর রশিদ।

সাংসদ পরে কলেজ হতে চরভদ্রাসন রোকনউদ্দীন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার প্রধান অতিথির আসন অলংকৃত করেন। এ সময় উক্ত স্কুলের প্রধান শিক্ষক হাচিনা আক্তার(ভারপ্রাপ্ত) তাকে ফুলেল সুভেচ্ছা জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রকৌশলী হাবিবুল্লাহ,আনোয়ার আলী মোল্যা প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments