চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাাসন সদর বাজারের ময়লা ও আবর্জনা পরিস্কার করতে ব্যাবসায়ীদের তিন দিনের আল্টিমেটাম দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। রবিবার বিকেল তিন টার দিকে ফল বাজার,কাঁচা বাজার ও বিভিন্ন মুদি দোকানে ঘুরে ঘুরে ব্যাবসায়ীদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন যার যার দোকানের আবর্জনা যত্রতত্র না ফেলে নিজ দায়িত্বে পরিস্কার করতে হবে। বাজার সংলগ্ন নদী ও স্কুলের পুকুরে ফলা যাবে না। পাশাপাশি তিনি এও বলেন আগামী ৮ অগাষ্ট বাজার পরিদর্শনে আসবেন যদি কেউ এ নির্দেশ লংঘন করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ফারজানা নাসরিন,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,হাট বাজার বনিক সমিতির সভাপতি মো: শহিদুল ইসলাম মোল্যা,উপ-পরিদর্শক মো: শাহিনুজ্জামান।
