• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে বর্ষবরণে ইউএনও’র ব্যাতিক্রমী আয়োজন

এপ্রিল 14, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ডাল ভর্তা,আলুভর্তা,শুটকি ভর্তা,বিভিন্ন প্রকার ভাজি দিয়ে পান্তাভাত আয়েশকরে খাওয়া।এর পর পল্লি কবি জসীমউদ্দীনের “আমার বাড়ী” কবিতার বিন্নি ধানের খই,সাথে গুড়ের বাতাসা সবমিলে অভূতপূর্ব এক মেলার পরিবেশ সৃষ্টি হয়েছিল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে। আর এমনই এক ব্যাতীক্রমী বর্ষবরণের আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগন।

রবিবার সকাল ৮ টার দিকে তিন শতাধিক লোকের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্তর হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। কাধে গামছা নিয়ে বর্ণীল সাজে সজ্জিত শোভাযাত্রাটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ খোলামঞ্চে স্বাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্থানীয় শিল্পীরা। বর্ষবরণে আরেক আকর্ষন ছিল সাপুড়ের সাপ খেলা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমীন,ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন,নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments