চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলীর উদ্যোগে ফরিদপুর চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ গুড় বাজারে ৩০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় লায়ন্স ইন্টারনেশনাল । গাজীরটেক এর ২ শত ও চর হরিরামপুর ইউনিয়নের ১ শত বন্যা দূর্গত পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল-এর জেলা গভর্নর শহীদুল ইসলাম, প্রথম ভাইস জেলা গভর্নর নজরুল ইসলাম সিকদার, জেলা গভর্নরের উপদেষ্টা মাহবুবুর রহমান খান, কেবিনেট ট্রেজারার আক্কাস আলী, জেলা চেয়ারপার্সন এম. ডি. শাহিদুর রহমান মানিক,জেলা কো-অর্ডিনেটর আকরাম উজ্জ জামান, ত্রাণ কমিটির উপদেষ্টা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ত্রাণ কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল, রিজিয়ন চেয়ারপার্সন আসাদুল্লাহ, ত্রাণ কমিটির সদস্য মহসিন শরীফ ও মাহবুবুর রহমান প্রমুখ।
ত্রাণ সামগ্রী হিসেবে আট কেজি চাউল, দুই কেজি চিড়া, এক কেজি মুশুর ডাল, এক কেজি চিনি, এক প্যাকেট দিয়াশালাই, আটটি খাবার স্যালাইন, এক লিটার তেল, চার কেজি আলু ও এক কেজি লবন দেওয়া হয় প্রতিটি পরিবারকে।
