• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে তথ্যকেন্দ্রের উদ্ভোধন

জুলাই 10, 2019

চরভদ্রাসন(ফরিদপুর)সংবাদদাতা: ফরিদপুরের চরভদ্রাসনে তথ্যকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর ইউনিয়নের আধুনিক ডায়গোনষ্টিক সেন্টারের পার্শবর্তী ভবনের তৃতীয় তলায় এ কেন্দ্রের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা আবুল কালাম আজাদ,হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। তথ্য সেবা কর্মকর্তা মনিকা বসু,তথ্য সেবা সহকারী হিমা আক্তার ও জেসমিন আক্তার।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়)এর আওতায় ২০১৮ সালের ২৭ নভেম্বর হতে চরভদ্রাসনে ১ কর্মকর্তা ও ২ জন মাঠ কর্মী ও ১ জন অফিস সহকারীর সমন্মেয়ে তথ্য কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তথ্যকেন্দ্রে গ্রাম পর্যায়ের নারীদেরে যৌতুক,বাল্যবিবহ,নারীর অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা এবং প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে দ্রুত সেবা পাবার বিষয়ে সহায়তা করা হয়ে থাকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments