চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: “শিখবে শিশু হেসে খেলে শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এ শ্লেগানকে প্রতিপাদ্য করে ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের আন্ত: প্রাথমিক ক্রীড়া ও স্বাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৯ এর সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে উপজেলা শিক্ষা অফিস এ প্রতিযোগীতার আয়োজন করে। 
চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল হতে বিকেল ৩ টা পর্যন্ত শিক্ষক শিরিন সুলতানার পরিচালনায় মোট ৫০টি ইভেন্টে প্রতিযোগীতা নেওয়া হয়। এতে উপজেলার ৪ টি ইউনিয়নের ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক, সহ:-শিক্ষা কর্মকর্তা জালালউদ্দীন আহমেদ ও সুজন কুমার শাহা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক এস এম শাহিন আনোয়ার,এস এম শামীম আনোয়ার,মো:কাইয়্যুম,শামিমা ইয়াসমিন,আফরোজা সুলতানা,ফেরদৌসী বেগম,রেবেকা সুলতানা,নার্গীস আক্তার,নাঈমুজ্জামান,মনিরুজ্জামান প্রমূখ।
জানা যায় আগামী ২৪ জানুয়ারী জেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
