করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালীতে এক বাংলাদশেীর মৃত্যু হয়েছে। মিলানের নিগোয়ারা হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করনে।
জানা যায়, নোয়াখালী জলোর গোলাম মাওলা নামরে ৫৫ বছর বয়সী ঐ ব্যক্তি র্দীঘদনি যাবত র্সদকিাশি ও শ্বাসকষ্ট জণতি কারণে ভোগছলিনে। গত ১৫ দিন আগে চিকিৎসার জন্য হাসপাতালে র্ভতি হোন শেষের দিকে তার দেহে করোনা ভাইরাস শণাক্ত করা হয়। তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বর্তমানে তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে নাগরিক সুরক্ষা বিভাগ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনে জানায়, করোনা ভাইরাস আক্রান্তের সর্বাধিক মৃত্যুর দেশ ইতালিতে শুধুমাত্র আজকেই ৬২৭ জনের মৃত্যু সংবাদ রয়েছে, এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪০৩২ এবং আজকে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৬৭০, যার ফলে মোট আক্রান্ত হয়েছে ৪৭,০২১জন।
তবে করোনা থেকে ৫১২৯জন সুস্থ হওয়ার সংবাদ থাকলেও আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ২৬৫৫ জন ।
দেশটির সরকার বন্ধের দিনগুলিতে সুপার মাকের্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ভাইরাসটির বিস্তার রোধে দেশটির উত্তরাঞ্চলীয় লোমর্বাদি এলাকায় শুক্রবার আপাতত ১১৪ জন সেনা মোতায়েন করা হয়েছে।
