• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এনামুলের কথা ও সুরে গায়েনের পাঁচটি মৌলিক গান প্রকাশ

অক্টো. 16, 2021

এনামুলের কথা ও সুরে গায়েনের
পাঁচটি মৌলিক গান প্রকাশ

“বাদল হোসাইন সখীপুর”
প্রচলিত ফোক ঘরানার গান গেয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তরুণ শিল্পী জুলহাস গায়েন । সাংবাদিকতার মাঝে মাঝে মৌলিক গান নিয়ে বেশ ব‍্যস্ত সময় কাটছে বলে জানান । প্রতি বছর মৌলিক গানের ভুবনে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছেন এ শিল্পী। ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশনের ও বেতারের তালিকা ভুক্ত কয়েকজন স্বনামধন্য গীতিকারের গান সুর ও কন্ঠ দিয়ে আলোচনায় আসেন । ২০১০ সালে জুলহাস গায়েন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত হন। সে সখীপুর প্রেসক্লাবের সাহিত‍্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক সংবাদ এর সখীপুর প্রতিনিধি।

ধারাবাহিকতায় আগামীকাল রোববার (১৭অক্টোবর) গায়েন মিউজিক ও লুইপা মিডিয়ায় ইউটিউব চ্যানেলে “খাঁচার পাখিটা উড়িয়া যাবে” শিরোনামে পর্যায়ক্রমে ভিডিওসহ ৫টি মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে।

এ গান প্রসঙ্গে গীতিকার ও সুরকার এনামুল হক বলেন, গায়েনের কন্ঠে আমার লেখা ও সুরকরা এই প্রথম ৫টি মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে। গানগুলো লোক প্রচলিত সুরে। দেহ ও পরম তত্ত্ব মুলক চারটি এবং আধুনিক একটি। আশা করছি প্রিয় শ্রোতাদের ভালো লাগবে।

গান নিয়ে সঙ্গীত শিল্পী জুলহাস গায়েন বলেন , অনেক দিন ধরেই গান করছি। মৌলিক গান আগেও করেছি তবে এবার প্রথম ৫টি মৌলিক গান করছি । সুতরাং এই গান নিয়ে আশা, আকাঙ্ক্ষা আর উচ্ছ্বাসের কমতি নেই। মোশারফ হোসেন সেতুর সঙ্গীতে ও রাখাল রফিকের সার্বিক সহযোগিতায় আশা করছি সকল গানগুলো প্রিয় গানপ্রেমিকদের ভাল লাগবে এবং আমার ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা যোগাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments