ইউরোপের শক্তিশালী ইতালি আওয়ামী লীগের সুনাম নষ্ট করতেই আওয়ামী লীগ থেকে বহিস্কৃতরা অপচেষ্টা চালাচ্ছে। ইতালির আওয়ামী লীগের অনুমোদনে মিথ্যাচারের বিরোদ্ধে প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। সম্প্রতি সম্পন্ন হওয়া ইতালি আওয়ামী লীগ সম্মেলনের আহ্বায়ক হাদিউল ইসলাম হাদির সভাপতিত্বে এবং ইতালি আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালির পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক দপ্তর সম্পাদক হাবিব মকদম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাবেক সদস্য ফারুক ফরাজী, জহিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি প্রিন্স, সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়াম লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও যুবলীগের শীর্ষসহ অসংখ্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা দলের সকল সিদ্ধান্তের অধিকারী, তিনি যে সিদ্ধান্ত নিবেন আমরা তা অবশ্যই মেনে নিব। বক্তারা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার লিখিত অনুমোদন ছাড়া কোন মিথ্যাবাদীদের কথায় ইতালি আওয়ামী লীগের অনুমোদন নেতাকর্মীরা মেনে নিবে না। প্রতিবাদ সভায় মিথ্যা ও অপপ্রচার বন্ধের এবং নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়া অনুরোধ জানান।
