• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের কাউন্সিল ২৯ মার্চ

ফেব্রু. 13, 2020

ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল আগামী ২৯ শে মার্চেই অনুষ্ঠিত হবে। রাজধানী রোমে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশনের আয়োজনে সাংবাদিক সম্মেলনে জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জি এম কিবরিয়া।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খানের পরিচালনায় আহ্বায়ক জি এম কিবরিয়া বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশন আগামী ২৯ শে মার্চ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্মেলন করার জন্য প্রস্তুত।

তিনি আরো বলেন আলোচনা সাপেক্ষে ইতালী আওয়ামী লীগের কার্যকরী কমিটি যদি সম্মেলন পিছাতে, সে ক্ষেত্রে সম্মেলন পেছানোর সম্ভাবনা রয়েছে, তবে ২৯ শে মার্চকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে।
সাংবাদিক সম্মেলনে আরও জানান, সদস্য ফরম ইতিমধ্যে ছাড়া হয়েছে। ইতালী আওয়ামী লীগের এবং বিভিন্ন আওয়ামী সংগঠনের যারা রয়েছেন, তাদেরসহ অন্যান্যদের সদস্য ফর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানান।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, নির্বাচন কমিশনার দিদারুল আবেদীন, জালাল আহমেদ এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, শাহ আলম, মোঃ লিটন হাজারী ও মজিবর শিকদার।
এই সময় সাংবাদিক সম্মেলন থেকে ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সুষ্ঠ, গ্রহণযোগ্য এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য তারা সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments