• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি থেকে দেশে ভ্রমণ করতে স্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেট প্রয়োজন

মার্চ 5, 2020

মনিরুজ্জামান মনির: ইতালি জুড়ে করোনাভাইরাস সতর্কতায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির বিভিন্ন পর্যায়ের সর্তকতা অবলম্বন করা হচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

তারই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার দেশের সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দূতাবাস কর্তৃক জানিয়েছে এখন ইতালি থেকে বাংলাদেশগামী প্রত্যেক যাত্রীকেই করোনা ভাইরাস নেই এই মর্মে একটি স্বাস্থ্য সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করতে হবে।
আর এই স্বাস্থ্য সার্টিফিকেট ফ্যামিলি ডাক্তার বা যে কোন হসপিটাল থেকে সংগ্রহ করা যেতে পারে। তবে তা ইতালিয়ান সরকার অনুমোদিত অনুবাদকারী দ্বারা ইংরেজি করে দূতাবাস হতে সত্যায়িত করতে হবে। এই বিষয়ে দূতাবাস থেকে সত্যায়িত করতে কোন প্রকার ফি বা মূল্য প্রদান করতে হবে না। এমনটি জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। অতি জরুরী ছাড়া দেশে ভ্রমণ না করারও পরামর্শ দেন তিনি।

এছাড়াও রাষ্ট্রদূত ইতালী প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাস বর্তমানে শুধু ইতালিতে নয়, সমগ্র বিশ্বজুড়ে মানুষ আক্রান্ত হচ্ছে। তিনি ইতালিয়ান সরকারের নিদের্শনা মেনে চলার অনুরোধ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments