বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আয়োজনে রাজধানী রোমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদির পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহির।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাঙালির অবিসংবাদিত নেতা শেখ স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাঙালির বিজয়ের পূর্ণতা পায়।
বক্তারা আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তব রূপ নিয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করতে নিরলস কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার।
এসময় ইতালি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
