• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির রোমে মেহেদি উৎসব

জুলাই 20, 2021

ঈদের আনন্দ ও পবিত্রতা সব সময়ই সবার মনকে স্পর্শ করে। ঈদুল আযহা উপলক্ষে মেহেদি উৎসব এর আয়োজন করা হয়। ফেসবুক পেজ Aesthetics By Supty ও Ranna Ghor রান্না ঘর এর আয়োজনে এবং তরপিনাত্তারাস্থ বার রোমা’র সহযোগিতায় মেহেদি উৎসবে বিভিন্ন স্থান থেকে বিশেষ করে নারীরা অংশগ্রহণ করেন।

আয়োজনটি যেন ঈদের আমেজকে আরেকটু আরও বাড়িয়ে দিয়েছে। মেকাপ এবং মেহেদী আর্টিস্ট সুপ্তি‘র ছোঁয়ায় মেহেদী রঙে রঙ্গীন হয়ে উঠে হাতের আল্পনা। সদ্য বাংলাদেশ থেকে আগত এই প্রশিক্ষণপ্রাপ্ত মেকাপ এবং মেহেদী আর্টিস্ট তার ফেসবুক পেজ Aesthetics By Supty ইতিমধ্যে রোমের নারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

অন্য দিকে হোম ফুড ডেলিভারী ফেসবুক পেজ Ranna Ghor রান্নাঘর ফ্রি হোম ডেলিভারী সহ ঈদ উপলক্ষে প্রবাসীদের জন্য বিশেষ অফার রেখেছে। এছাড়াও সব সময়ই বিভিন্ন অনুষ্ঠানসহ রোমের আনাচেকানাচে সুস্বাদু ও রুচিসম্মত খাবার পরিবেশন করছে এই পেজটি।এসময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা পপিসহ নারী সমাজের বিশিষ্টজন।
সফল আয়োজনের পিছনে ও সামনে রান্না ঘর এর পক্ষ থেকে অলিজা সিরাজ, নিম সাকিল, মইনুল ইসলাম, শিহাব হাছিব, রাবিউল আওয়াল, মেকাপ এবং মেহেদী আর্টিস্ট সুপ্তি এবং বার রোমার স্বত্তাধিকারী বাবলী চৌধুরী ও ইউসূব ভূইয়া অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা প্রত্যাশা করেন রোম শহরে প্রবাসী বাংলাদেশীদের নিত্যপ্রয়োজনীয়তা সকল কিছুই হাতে কাছে তুলে ধরবে।
অনুষ্ঠানটি কেক কাঁটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়, রোমে প্রথমবারের মত ব্যতিক্রমধর্মী আয়োজন ঈদ মেহেদী উৎসব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments