
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গঠিত হলো ইতালির নতুন সরকার। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্যালেস কুইরিনেলে শপথ নেন মন্ত্রীপরিষদের ২১ জন মন্ত্রী।
প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সের্জিও মাত্তেরেলার কাছে প্রথম শপথ গ্রহন করেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। এসময় শপথ বাক্যটি উচ্চারণ করেন “আমি প্রজাতন্ত্রের প্রতি বিশ্বস্ত হয়ে, সংবিধান ও আইনগুলি অনুগতভাবে পালন করার এবং জাতির একক স্বার্থে আমার কাজ প্রয়োগ করার শপথ নিলাম” পরে তার কলম দিয়ে স্বাক্ষর করেন। এসময় রাষ্ট্রপতি সের্জিও মাত্তেরেলা স্বাক্ষর করে তা গ্রহন করেন। পরে উপপ্রধানমন্ত্রী ডি মাইও এবং স্বরাষ্ট্রমন্ত্রী লুসানা লার্মোজেছে সহ সকল মন্ত্রী শপথ গ্রহণ করেন।
শপথ থেকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে ও মন্ত্রীপরিষদের সাথে রাষ্ট্রপতি সের্জিও মাত্তেরেলা ফটোসেশনে অংশগ্রহন করেন। “নতুন সরকার এবং সকল মন্ত্রীর জন্য শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে বলেন! আসুন ইতালি বদলে দিন”।
গেল বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনের পর ফাইভ স্টার মুভমেন্ট ও লেগা নর্দ এর মধ্যে কোয়ালিশন সরকার গঠিত হয়। এই আগস্টে তাদের মধ্যে মতবিরোধে প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকার ভেঙে যায়। এবার ফাইভ স্টার মুভমেন্ট ডেমোক্রেটিক পাটির সাথে কোয়ালিশন করে নতুন সরকার গঠন করল।
গতকাল মন্ত্রী পরিষদের ২১জন মন্ত্রীর তালিকা ঘোষণার পর প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্টে বলেছেন, ‘আমরা আমাদের সেরা শক্তি, আমাদের দক্ষতা এবং সমস্ত নাগরিকের স্বার্থে ইতালিকে আরও উন্নত করার জন্য আমাদের উৎসর্গ করব’।

