• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে ছাত্রলীগের অন্য রকম শ্রদ্ধাঞ্জলি

আগস্ট 29, 2020

শোকাবহ ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ২১ অগাস্ট গ্রেনেট হামলায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি:  ইতালির সবচেয়ের ব্যস্তময় এলাকা রোম টার্মিনালে গতকাল রাতে অসহায় মানুষদের খাদ্য বিতরণ করে ছাত্রলীগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক তানভির, উপ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আলি রাইয়ান এবং রোম মহানগর ছাত্রলীগের সানজিত ধর, পরশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রলীগ এর আগেও ব্যতিক্রমধর্মী ও উল্লেখযোগ্য কাজ করে রোম শহরে সুনাম অর্জন করেছে। এবারের এই উদ্যোগটি নিয়ে বেশ আলোচিত হওয়ার পাশাপাশি তারা প্রবাসে দেশের মর্যাদা বৃদ্ধিতেও অবদান রাখছে।
অনেকে মনে করছেন, বঙ্গবন্ধু ও তার পরিবার সহ ১৫ ও ২১ অগাস্টে শহীদ হওয়া সকলের আত্মা যেমন শান্তি মিলবে, তেমনি এই কার্যক্রমের মধ্যদিয়ে ইতালির মাটিতে মানবতার উদাহরণ সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments