• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উদযাপিত

আগস্ট 17, 2020

আব্দুল আলিম, রোম থেকে: ইতালিতে ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৬ তম জন্মদিন উদযাপিত হয়েছে। ইতালি বিএনপি সিনিয়র নেতাকর্মীর আয়োজনে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে কেক কেটে বেগম জিয়ার এ জন্মদিন উদযাপন করে।
সংক্ষিপ্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপি সহ-সভাপতি ও শ্রমিক দলের সভাপতি নুরুল আবছার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি‘র সহ সভাপতি ও সাবেক কোষাধক্ষ্য আবুল কালাম।
ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভূইয়া মিলনের উপস্থাপনায় প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির শ্রমিক দলের সাধারন সম্পাদক কাজী মশিউর।
এছাড়াও ইতালি বিএনপির সহ সাধারন সম্পাদক আব্দুল মমিন, মাইন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক গাজী খোকন ও দপ্তর সম্পাদক আক্তার হোসেন, জহিরুল ইসলাম বাবু, মোহাম্মদ ইব্রাহিম, আবুল কাসেম, ফয়েজ আহেমদ, আমিনুল ইসলাম, আক্তার হোসেন, রাজু মনিরুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।
এসময় সভার সভাপতি নুরুল আবছার তার বক্তব্যে ইতালি বিএনপির ঐক্যবদ্ধ হয়ে কাজ করে কার্যক্রম বাড়ানোর বলেন
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments