• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে ঈদুল আযহা: রাষ্ট্রদূতের আহ্বান- ত্যাগের শিক্ষা মানবজীবনে পরিচালনা করতে হবে

আগস্ট 1, 2020

মনিরুজ্জামান মনির:

ইসলামের ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সৌদি আরব এর সাথে মিল রেখে ইতালিসহ ইউরোপের দেশ সমূহে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহার দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খোলা মাঠে ঈদের জামাত শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোমের কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটির আয়োজনে পিয়াচ্ছা ভিত্তোরিতে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এসময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রবাসীদের সাথে ঈদের জামাত আদায় করেন।

এসময় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, ঈদুল আজহার ত্যাগের শিক্ষা মানবজীবনে পরিচালনা করতে হবে, নিজেদের মধ্যে হানাহানি, অপপ্রচার ও গিবত থেকে বিরত থাকতে হবে এছাড়াও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় এই উৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তরপিনাত্তারা- ভাঙ্গা দেয়াল পার্ক, লার্গো প্রেনেসতে, সেন্তসেল্লে সহ রোমের প্রায় প্রত্যেক এলাকায় খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা। তবে ইতালিয়ান সরকারের স্বাস্থ্যবিধি মেনে ইউরোপের সবচেয়ের বড় মসজিদ তথা রোমের গ্রান্ডে মসকিয়া‘য় এবারও ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানির রীতি রয়েছে। কিন্তু প্রবাসে কোরবানীর বিষয়টি সহজ নয়, তাই সকলেই দুই রাকাত ঈদের নামাজ আদায় করার চেষ্টা করেন। তবে নামাজ শেষে কর্মস্থলে ছুটা এবং ঈদের আনন্দে, দেশে থাকা প্রিয়জনদের কাছে না পাওয়ার ব্যাথা রয়েই যায় প্রবাসীদের।

এছাড়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস যতটা থাকার কথা, এবছর অনেকটাই হলেও ম্লান করে দিয়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কভিড ১৯)। প্রতিটি জামাত শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি জন্য বিশেষ দোয়া কমনা করা হয়, যেন ঈদের এই পবিত্রতা ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে ..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments