আবার স্বরুপে ফিরেছেন কুখ্যাত ভূমি দস্যু পুটিমারির নাজিম
নিজস্ব প্রতিবেদক:-
খুলনার রেল ব্রিজ সংলগ্ন পুটিমারি গ্রামের ভূমিদস্যু নাজিম বিভিন্ন মামলা-মোকদ্দমার প্রেক্ষিতে কিছু দিন স্বাভাবিক জীবন-যাপন করলেও আবার তিনি তার স্বরুপ ভূমি দস্যুতায় ফিরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত পুটিমারির অভিযুক্ত নাজিমের বিরুদ্ধে অভিযোগের একাধিক চিত্র এখানে তুলে ধরা হলো, জমি দখল, সরকারি খাল দখল, সরকারি রেল ব্রীজের নিচ দখল করে রমরমা বাণিজ্য ও চাঁদাবাজি সহ প্রমুখ। লবনচরা ও পুটিমারি সহ এলাকায় একাধিক লোক তার নির্যাতনে জর্জরিত বলেও সরেজমিনে জানা যায়। সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করে প্রশাসনকে ম্যানেজ করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রশাসনকে তার ফার্মের হাঁস, মুরগি, ভেড়া, ছাগল বা অর্থ দিয়ে ম্যানেজ করে বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে। নাজিমের নিজস্ব বাহিনী আছে, সে তাদেরকে দিয়ে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করায়। এমনকি এলাকায় নতুন কেউ আসলেও এধরনের চাঁদাবাজির শিকার হয় বলেও জানা যায়। যদি এ অন্যায়ের কেউ প্রতিবাদ করে, তাহলে তার মাস্তান বাহিনী দিয়ে ভয় দেখায়, হামলা করে বা মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করে। জমি দখল বা চাঁদাবাজির ক্ষেত্রে অনেক সময় সে তার নিজের একাধিক বউকেও ব্যবহার করে। গত বছর রোজার মাসে এক নিরীহ স্বামী-স্ত্রী দম্পতি কে এলোপাতাড়ি মারধর করায় পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনার জেরে বিভিন্ন মিডিয়ায় তোলপাড় হওয়ার পর কিছুদিন ওই নাজিম স্বাভাবিক জীবন যাপন করেছিল। কিন্তু এখন সে আবার বেপরোয়া হয়ে তার স্বরুপ ভূমি দস্যুতায় ফিরেছে, ফিরেছে চাঁদাবাজির জগতেও। অভিযুক্ত নাজিমের বউ দ্বারা একজনের জমি দখল করার সময় ক্যামেরায় ভিডিও করা হয় এবং ভিডিও করার পর সে বলে পুলিশ ও আমার কিছু করতে পারবে না, এ বলে সে ভিডিওকারী কে হুমকি দেয়। অভিযুক্ত নাজিম, নাজিমের বাহিনী, অনুসারী মাস্তান ও তার বেপরোয়া বউদের জন্য সাধারণ মানুষ তথা রেল ব্রিজ এলাকার লোক অতিষ্ট ও আতংকিত। অভিযুক্ত নাজিম এর নামে সিআর-২৩ ও এমপি-৮৯৭ নং মামলা সহ আরো অনেক মামলা আছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তাকে গ্রেফতার করে ন্যায় বিচারের দাবী জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মহল।
