• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন হাসিবুল হাসান লাবলু…. শামীম হক

অক্টো. 12, 2021

ফরিদপুরে শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিজয় পোদ্মার, ফরিদপুর : ফরিদপুরে শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি আক্কাস হোসেন এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিপুল ঘোষ সাবেক সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি , সুবল চন্দ্র সাহা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা, শামীম হক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা, ফারুক হোসেন সাবেক প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি, ঝর্ণা হাসান যুগ্ম সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামী লীগ, শহীদ হোসেন মোল্লা সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলার শাখা, ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখা, গোলাম মোহাম্মদ নাসির সাধারণ সম্পাদক মটর ওয়াকার্স ইউনিয়ন ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য নেতাকর্মী।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা সভায় বলেন অতীতে আওয়ামী লীগের সকল আন্দোলনে শ্রমিকলীগ সব সময় রাজপথে ছিল। ভবিষ্যতেও শ্রমিকলীগকে সকল আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহ্বান জানান।

শামীম হক বলেন অতীতে প্রয়াত হাসিবুল হাসান লাবলু শ্রমিক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তিনি শ্রমিক নেতাদের লাবলু সাহেবের পথ অনুসরণ করতে বলেন এবং সবাই কে ঐক্য বদ্ধ ভাবে রাজনীতি করার আহ্বান জানান।

সভায় অন্যান্য বক্তারা বলেন অতীতে যে কোন সংগ্রাম আন্দোলনে শ্রমিকরা অগ্রনী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও যে কোন আন্দোলনে শ্রমিকরাই সবার আগে ঝাপিয়ে পড়বে। যে কোন যৌক্তিক আন্দোলনে সবার আগে ঝাপিয়ে পরবে শ্রমিকলীগ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments