• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

৩১ বছর পর সন্দ্বীপ সমিতি ইতালির নির্বাচন অনুষ্ঠিত

জানু. 14, 2023

ইতালির রোম বাংলা কমিউনিটিতে উদাহরণ সৃষ্টির মধ্যদিয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংগঠিত হলো সন্দীপ সমিতি ইতালি। নির্বাচনে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭ জন প্রার্থী। এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্দীপবাসী ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমান বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে দীর্ঘ ৩১ বছর পরে এবার ই প্রথম সন্দ্বীপ সমিতি ইতালির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিত ভাবে কমিটি গঠনে কমিউনিটিতে দৃষ্টান্ত হয়ে থাকবে। সকলের আন্তরিক সহযোগিতা ও ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন

দিনব্যাপী নির্বাচন চলাকালীন মুহূর্তে নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি  জি এম কিবরিয়া ও নূরে আলম সিদ্দিকী বাচ্চু সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক উপায়ে সন্দীপ সমিতির নেতৃত্ব নির্ণয় করায় তারা সাধুবাদ জানান

বহুল কাঙ্খিত নির্বাচনে সভাপতি হিসেবে মাহাবুবুল মাওলা নাছির, সিনিয়র সহ‌‌ সভাপতি জহিরুল ইসলাম শিপন,‌ সাধারণ সম্পাদক নুরুল আক্তার জাহাঙ্গীর,‌ সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন,‌ অর্থ সম্পাদক জাফর ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক খায়রুল ইসলাম জাসেদ, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক‌ মনির হোসেন জাবেদ নির্বাচিত হোন।

সুষ্ঠু সমাজ গঠনে ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় আগামী দিনে কাজ করে যাওয়ার কথা জানান নির্বাচিত নেতৃবৃন্দ

শেষে নির্বাচনের মাধ্যমে বিজয়ী সন্দীপ সমিতি ইতালির সকল নেতৃবৃন্দদেরকে বাংলা কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments