বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন এবং সাংগঠনিক সফর শেষে আজ মঙ্গলবার ইতালির রোমে লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে ভোর ছয়টায় অবতরণ করেন। এসময় ইতালী আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল জানান, দেশে থাকা অবস্থায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন এবং দলীয় কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
এছাড়াও তিনি ইতালী আওয়ামী লীগের আসন্ন সম্মেলন সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে। তারা ইতালী আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আসন্ন সম্মেলনকে সফল করার জন্য সকলকে আহ্বান করেন।
হাসান ইকবাল আরো জানান বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা নবম বারের মতো আবারো দলের হাল ধরেছেন এবং দেশ উন্নয়নে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রবাসীদের নিয়ে আমাদের সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা অপরিহার্য এবং একই সাথে এই কথাও সত্য যে সরকারের ধারাবাহিকতা ধাকলে উন্নয়ন বেশি হয়। এই দুটি কারণ যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে ঘটেছে তাই বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর এমন নজিরবিহীন উন্নয়ন প্রত্যক্ষ করতে পারছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন জীবনভর জাতির পিতা বঙ্গবন্ধু। তার রক্তের যোগ্য উত্তসুরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই পথের যাত্রী। পরম করুণাময় হয়তো তাকে বার বার বুলেট ও গ্রেনেডের মুখ থেকে জীবিত ফিরিয়ে এনেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। বাংলার মানুষের ভালোবাসার প্রতিদানও প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময় বিশ্ববাসীর কাছে। বর্তমানে বিদেশীরাও বাংলাদেশের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করে থাকেন। দেশে ও দেশের বাইরে ভিশনারী লিডার হিসেবে শেখ হাসিনার যে ঈর্শনীয় সাফল্য তা এক কথায় অনন্য ও অসাধারণ।
