• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সোনালী ব্যাংক কর্মকর্তার কম্বল বিতরন!

জানু. 8, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ        ফরিদপুরের সালথা বাজার শাখা সোনালী ব্যাংক এর ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন এতিমদের মাঝে কম্বল বিতরন করেছেন। বুধবার বিকালে উপজেলার ফুকরা দারুস সুন্নাহ এতিম খানার এতিমদের মাঝে তিনি এ কম্বল বিতরন করেন। মাদ্রাসায় উপস্থিত ১২ জন এতিমদের হাতে এ কম্বল তুলে দেন তিনি। পরে কয়েকজন অসহায় দুস্থ্যদের মাঝেও কম্বল বিতরন করা হয়। জানা গেছে, সোনালী ব্যাংক প্রধান কার্যালয় থেকে সারা দেশে শাখা ব্যবস্থাপকের মাধ্যমে শীত বস্ত্র বিতরনের অংশ হিসাবে সালথা বাজার সোনালী ব্যাংক শাখা এ কম্বল বিতরন করে।

এসময় উপস্থিত ছিলেন, সালথা বাজার শাখা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মতিয়ার রহমান, অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ। ব্যাংক ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক এতিম, অসহায় ও দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র হিসাবে এ কম্বল বিতরন করা। কেউ যদি অসহায় হয়ে শীত বস্ত্র কিনতে না পারেন তাহলে আমার অফিসে যোগাযোগ করলে আমার সামর্থ মতো আমি তাকে শীত বস্ত্র দিতে সহায়তা করবো।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments