• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’য় শীতার্তদের মাঝে কম্বল বিতরন!

জানু. 8, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এক্স ষ্টুডেন্ট ইউনিয়ন অব এম এন একাডেমীর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়েছে ।

বুধবার বিকাল ৪ টায় নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী এম এন একাডেমী চত্বরে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও ্সরকারি এম এন একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে এবং এক্স ষ্টুডেন্ট ইউনিয়ন অব এম এন একাডেমীর আহবায়ক এ এফ এম সিদ্দিকুল আলম বাবলুর পরিচালনায় বতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থত ছিলেন সরকারি নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, এম এন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহিদুর রহমান, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী লস্কর, নগরকান্দা রিপোটার্স ইউনিটির সভাপতি রেজাউল করিম সেলিম, নগরকান্দা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ জাকারিয়া,মোঃ কামরুজ্জামান , আবির আজাদ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments