• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শ্রমিকলীগ সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জানু. 7, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান শাহিনের উপর বর্বোরচিত হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শাহিনের নিজ এলাকা বল্লভদী ইউনিয়ন শ্রমিকলীগ ও সর্বস্তরের জনগনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

বল্লভদী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল চৌধুরী, সালথা উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাহিদ ফকির প্রমুখ। মানববন্ধনে আহত শাহিনের পারিবারের সদস্যরাসহ কয়েক’শ লোক অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, শ্রমিকলীগ নেতা শাহিনের উপর পরিকল্পিত হামলার মূলহোতা দুলাল কাজী ও আউয়াল মুন্সীসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে।

সম্প্রতি ৩০ ডিসেম্বর সন্ধ্যার পর বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে কুন্ডুপাড়া এলাকায় শাহিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শাহিনের স্ত্রী বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় সরোয়ার মুন্সী নামে এক আসামী গ্রেফতার করেছেন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments