• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন 

জানু. 1, 2022

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

করোনা মহামারীর কারণে বই উৎসব ছাড়াই ফরিদপুরের সালথায় বছরের প্রথম দিনে উপজেলার সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে।

 

শনিবার সকাল ১১ টায় সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার।

 

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের বলেন, বছরের প্রথম দিনে আমরা উপজেলার সবগুলো বিদ্যালয়ে নতুন বই বিতরন করছি। তবে কিছু শ্রেনির কিছু বই আমরা এখনো পাইনি আশা অল্প সময়ের মধ্যেই সেগুলো পেয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো।

 

১ জানুয়ারি ২০২২

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments