• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন।

সেপ্টে. 28, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মাহফিল শেষে কেক কাটেন নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, কাজী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান টুকু ঠাকুর, খোরশেদ খান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নেতা জাহিদুর রহমান। এসময় দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ মফিজুর রহমান।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা বিভিন্ন মসজিদে বাদ যোহর দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮ সেপ্টেম্বর ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments