
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৩দিন ব্যাপী “জলাবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান প্রযুক্তি” ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল কবির, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ২০টি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ষ্টল রয়েছে।
