
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় খাদ্য গোডাউন এল এস ডির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ঈসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, নগর পরিকল্পনাবিদ রিফাত রিয়াজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি বুলেট বৈরাগী প্রমুখ।
গোডাউনে প্রথম দিনে ৬৫ মেট্রিক টন চাউল আনলোড করা হয়েছে। এর আগে ১৮ জুন ২০২১ তারিখে গোডাউন উদ্বোধন করা হয়।
১১ আগস্ট ২০২১
