• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র সোনাপুরে নারীদের স্বচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক!

জানু. 15, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মোল্যা বাড়িতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ২য় পর্যায়ে স্বচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা অধীনে উপজেলা তথ্য কেন্দ্র ও তথ্য আপা প্রকল্পের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম,উপজেলা সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা ডেবোলপার রিফাত রিযাজ, উপজেলা পাট কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।

এসময় উপস্থিত বক্তরা বলেন, বাংলাদেশ সরকার মহিলাদের ক্ষমতায়ানে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে নারীদের অংশ গ্রহনের জন্য সরকার নিরলস ভাবে কাজ করছে। মহিলাদের অগ্রাধীকার সম্পর্কে অবহিত করার লক্ষই হচ্ছে এই উঠান বৈঠকের উদ্দেশ্য।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments