• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় জামায়াতে ইসলামীর উদ্যোগে হতদরিদ্র এলেম শেখকে অটোভ্যান প্রদান

মার্চ 17, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় হতদরিদ্র এক ব্যক্তিকে স্বাবলম্বী করতে অটোভ্যান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখা। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সালথা বাইপাস সড়কের ‘আই লাভ চত্বর’ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা এলেম শেখের হাতে একটি নতুন অটোভ্যান তুলে দেওয়া হয়।

জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল মুরাদ। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অনেক অসহায় মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো. মেহেদী হাসান, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি তুফাজ্জেল হোসেন, গট্টি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামী নেতা মো. ওয়ালী উজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কর্মক্ষম মানুষকে সহায়তা করলে তিনি নিজে যেমন স্বাবলম্বী হতে পারেন, তেমনি তার পরিবারেরও আর্থিক সচ্ছলতা ফিরে আসে।

অটোভ্যানটি উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে এলেম শেখ বলেন, তিনি দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করছেন। শারীরিক অসুস্থতার কারণে ভারী কোনো কাজ করতে পারেন না, যার ফলে পরিবারের খরচ চালানো তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল।

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদের আগে এই অটোভ্যানটি পেয়ে আমি খুবই আনন্দিত। এই ভ্যানটি চালিয়ে আমি আমার পরিবারকে নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ এই ভ্যান চালিয়ে পরিবারের অভাব-অনটন দূর করতে পারবো।”
তিনি এ সহায়তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করে।

১৭ মার্চ ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments