• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ

মে 26, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মোঃ হারুন ফকির (৫৮) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

সোমবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হারুন ফকির শৈলডুবি গ্রামের মৃত মোনাউল্লাহ ফকিরের ছেলে ও রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। মারামারী ও বিস্ফোরক মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

২৬ মে ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted