• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তারুণ্যের সমাবেশ সফল করতে সালথায় যুবদলের প্রস্তুতি সভা

মে 26, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ২৮ মে ঢাকা, সিলেট, ময়মনসিং-কুমিল্লা ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে ফরিদপুরের সালথায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল সালথা উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৬ মে) বিকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীবের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার,সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, জেলা যুবদলের সহসভাপতি কেএম জাফর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন, এ্যাড. মোঃ সুজন, সাংগঠণিক সম্পাদক শহিদুর রহমান, সালথা উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সাফিকুল ইসলাম, মাহফুজ খান, মিরান হোসেন, বালাম হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আগামীর রাষ্ট্র নায়ক, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের ডাকে তারুণ্যের সমাবেশ সফল করতে আগামী ২৮ মে সবাইকে একসাথে ঢাকায় যেতে হবে।

২৬ মে ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted