• শুক্র. জানু. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাদত আলী খান আর নেই

জানু. 16, 2020

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের পিতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ৭১ এ স্বধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধাদের সহযোগী এবং প্রেরনাদানকারী, দুই মুক্তিযোদ্ধার জনক মোঃ সাদত আলী খান রবিবার ১২ জানুয়ারি ভোর ২টা ৫০মিনিটে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর তার নিজ বাসভবনে ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….. রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১মেয়ে রেখে গিয়েছেন। তাঁর বড় দুই ছেলে মুক্তিযুদ্ধের সংগঠক এবং টাঙ্গাইলে সরাসরি রাজাকার ও পাক বাহিনির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।
রবিবার বাদ জোহর টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম মোঃ সাদত আলী খানের নামাজে জানাজায় অংশ নেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জামিলুর রহমান মিরন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, প্যানেল মেয়র আলহাজ্ব সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ রৌফ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, কাউন্সেলর মোঃ হেলাল ফকির, সাবেক কাউন্সেলর আলহাজ্ব মোঃ শাহীন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সরকার, সমাজ সেবক হাসানুজ্জামীল শাহীন, ছাইদুল হক ছাদু, আসাকচা এর সাধারন সম্পাদক ডাঃ মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যাংকার, ব্যাবসায়ী, আইনজীবি, ঠিকাদার, শিক্ষক, সমাজ প্রতিনিধি এবং মরহুমের আত্মীয়স্বজন, পরিবার ও এলাকার সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান তার নামাজে জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন।
মঙ্গলবার বাইতুল ফালাহ্ জামে মসজিদ ও বাইতুল আহাদ জামে মসজিদে এবং বুধবার মুন্সি ওমর আলী এতিমখানায় মরহুমের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments