• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাজেদা চৌধুরীকে প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য করায় সালথা’য় আনন্দ মিছিল!

ডিসে. 24, 2019

 

মনির মোল্যা , সালথা(ফরিদপু) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা পুর্ণরায় উপমহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বারের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজার প্রদক্ষিণ করে পুর্ণরায় উপজেলায় গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু জাফর মোল্যা, আবু বকর ছিদ্দিক, বাংলাদেশ আওয়ামী সাঙস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহসভাপতি বাকি বিল্লাহ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments