সৌদি আরব প্রবাসী সাংবাদিক রঞ্জু আহমেদ -এর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রুমিজ উদ্দিন (৭১) আর নেই। (ইন্না লিল্লাহি…রজিউন) রোববার (১১ এপ্রিল ) বিকাল ৫,৪৫ মিনিটে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম রুমিজ উদ্দিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা যায়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, বউসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১২ এপ্রিল ) সকাল ১০ টায় নিজ গ্রামের উন্নয়ন স্কুল মাঠে নামাজের পর টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার গোর গোবিন্দপুর গ্রামের জামে মসজিদের কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
সাংবাদিক রঞ্জু আহমেদ এর বাবার মৃত্যুতে, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব, ডিবিসি নিউজ পরিবার, সখিপুর ও টাঙ্গাইল প্রেস ক্লাবসহ দেশে বিদেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ প্রবাসী সাংবাদিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
