
সখীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফকে কচুয়া বনিক সমিতির সংবর্ধনা
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সদস্যরা।
আজ ০৮ জুন বাদ মাগরিব কচুয়া বাজার বণিক সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ শামছুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সখীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সাথী, সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, লেবু সিকদার,আবুল কালাম আজাদ, হায়দার সিকদার, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন (ভেন্ডার),মাইনুল ইসলাম মুক্তা, নজরুল ইসলাম সিকদার,মামুন সিকদার,সাইফুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাত লতিফকে ফুল করে বরণ করে নেয়।
