সখীপুর করোনাভাইরাস ও রমজান উপলক্ষে আলহাজ্ব জোয়াহের আলীর ত্রান বিতরন

বাদল হোসাইনঃ-
সখীপুর উপজেলার প্রতিমা বংকী পূর্বপাড়া দুবাই প্রবাসী মোঃ জাকির হোসেন ও মোঃ জাহিদ হাসানের পিতা আলহাজ্ব জোয়াহের আলীর ব্যাক্তিগত উদ্যোগে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ১৫০ জন পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন করেন। আজ শুক্রবার পহেলা মে সকালে এ বিতরনী অনুষ্ঠান উদ্বোধন করেন আলহাজ্ব জোয়াহের আলী তার নিজ বাড়ীতে।সে সময় আরো উপস্থিত ছিলেন এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ।
দুবাই প্রবাসী মোঃ জাকির হোসেন মুঠোফোনে সময় নিউসকে জানান,মহামারি করোনা ভাইরাস জনিত কারনে সারা পৃথিবীতে লক ডাউন চলছে।বাংলাদেশেও তার প্রভাব পড়ছে তাই নিম্ন আয়ের মানুষ গুলোর মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। আমার বাবার ব্যাক্তিগত উদ্যোগে মাথাপিছু ৫কেজি চাল,১কেজি ডাল,১কেজি পিঁয়াজ, ১কেজি আলু,১কেজি বুট,১কেজি চিনি মোট ১০কেজি করে ১৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন।আমার মায়ের কাছে ত্রান সামগ্রী বিতরনের খবর পেয়ে আমি ওনার ছেলে হিসেবে গর্ববোধ করছি। আমি আরো বলবো প্রতিটি বাবা যেন এমন ভাল কাজে অংশ নেন।আমার বাবার মতো সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান দের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
দুবাই প্রবাসী মোঃ জাহিদ হাসান মুঠোফোনে সময় নিউসকে বলেন, আমার বাবার এই ত্রান সামগ্রী বিতরনের প্রচেষ্টা ধারাবাহিক ভাবে অব্যহত থাকবে। করোনা ভাইরাস স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যদি হতদরিদ্রদের খাদ্য সংকট দেখা দেয়।আমার এলাকার মানুষ না খেয়ে থাকবেনা ইনশাআল্লাহ। আমার বড় ভাই মোঃ জাকির হোসেন কে অনুরোধ করবো পবিত্র রমজানের ঈদেও যেন এভাবে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের পাশে থাকেন।
সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ) বাদল হোসাইন, মোঃ জাকির হোসেন ও মোঃ জাহিদ হাসানের পিতা আলহাজ্ব জোয়াহের আলীর ত্রান বিতরন কে সাধুবাদ জানিয়েছেন,
