• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কাদা ছোড়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জানু. 14, 2021

বাদল হোসাইন সখীপুর প্রতিনিধি : টাংগাইল ০৮ ( সখীপুর- বাসাইল) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রয়াত অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কাদা ছোড়ার প্রতিবাদে পৃথকভাবে সখীপুর উপজেলা আওয়ামীলীগ, হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগ ও সখীপুর অাবাসিক মহিলা অনার্স কলেজ কর্তৃপক্ষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এর আগে সখীপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সখীপুর বাজারের মুখতার ফোয়ারা তও্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। আজ বৃহস্পতিবার সকালে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ কর্তৃপক্ষ মানববন্ধন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, ডিএম শরিফুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক,
সখীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অাহাম্মদ আলী মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল, হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, হাতীবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নবীন হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন হাতীবান্ধা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ
নিয়ামুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফ, সাধারণ সম্পাদক রাসেল অাল মামুন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অাজ সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের মানববন্ধনে সখীপুর পি,এম পাইলট গভঃ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে,বি এম খলিলুর রহমান, অামির উদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসাইন, দুর্নীতি দমন কমিশন সখীপুর উপজেলা শাখার সভাপতি ও সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেণুবর রহমান, সখীপুর অাবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রফিক ই রাসেল, বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, হতেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল,
মাওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, বাসাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ
মোঃ জাহাঙ্গীর হোসেন, কালিহাতী নগরবাড়ী বিএম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সহ সখীপুর অাবাসিক মহিলা অনার্স কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান নবম সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি একাধারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা এবং সিনিয়র সহসভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি সাহিত্যিক হিসেবেও এলাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। তিনি সরকারি মুজিব কলেজের কৃষি শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শওকত মোমেন শাহজাহান ১৯৮৩-৮৭ সখীপুর থানা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। টাংগাইল জেলা কৃষকলীগের ১৯৯১-৯৫ সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং টাংগাইল জেলা অাওয়ামীলীগের ১৯৮৭-৯৪ সহ সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সফল রাজনীতিক শওকত মোমেন শাহজাহান কারাবরণ করেছেন ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত। শওকত মোমেন শাহজাহান ১৯৮৬,১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পান এবং সাংসদ সদস্য নির্বাচিত হন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments