• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিবন্দী শিশুদের স্বাস্থসেবা প্রদান

মার্চ 13, 2021

সখীপুরে ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিবন্দী শিশুদের স্বাস্থসেবা প্রদান

রফিকুল ইসলাম
সখীপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের সখীপুরে ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিবন্ধীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার ০৬ নং কালিয়া ইউনিয়নের বড়চওনা বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান এ ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে কেয়ার ফর অটিজম এন্ড ডিজ এভিলিটিস নামক সংস্থা সকাল ৯টা হতে দিনব্যাপি এ ক্যাম্পে আগত প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করেন।

কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম’র সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ সেলিম, ব্যবসায়ী ইউসুফ আলী ভূইয়া, আতিকুর রহমান ছমির, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সুমন সরকার. সবুজ পরিবেশ আন্দোলন এর নেতা ডাঃ আল আমিন সিকদার, শফিকুল ইসলাম শফী প্রমুখ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments