
সখীপুরে বাঁশ বাড়ি রেস্টুরেন্ট ও লাইব্রেরীর শুভ উদ্বোধন
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে বাঁশ বাড়ি রেস্টুরেন্টে ও লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে সরকারি সাদত কলেজের অধ্যক্ষ ও চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ এর উদ্বোধন করেন।
কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয় সান ইস্টার কারিগরী টেকনোলজি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, আবাসিক মহিলা কলেজের সহকারীর অধ্যাপক বাবুল আখতার, মানবিক তুহিন সিদ্দিকি, বিকে কলেজের সহকারীর অধ্যাপক এমদাদুল হক, সরকারি মুজিব কলেজের প্রভাষক আলীম মাহমুদ জুনিয়র, হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোজাম্মেল হক সজল, বাঁশ বাড়ি রেস্টুরেন্ট ও লাইব্রেরীর স্বত্বাধিকারী সিয়াম আহমেদ আকন্দ, সাংস্কৃতিক কর্মী তুষার হাসান, ম্যাকানিকাল বিএসসি ইঞ্জিনিয়ার তাহসিন তকী প্রমুখ।
